শিরোনাম
সন্দ্বীপ প্রতিনিধি : | ১০:১৯ পিএম, ২০২২-০৭-০৩
সন্দ্বীপ পৌরসভা অফিস প্রাঙ্গনে আজ সকাল ১০ টায় ২০২২-২০২৩ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেট অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মেয়র মোক্তাদের মাওলা সেলিম ৪৩ কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করেন।
প্রস্তাবিত বাজেটে পাকা রাস্তা নির্মানে সবচেয়ে বেশি ১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অন্যদিকে ৩০ কোটি টাকা আয় ধরা হয়েছে শুধু মাত্র আরভান গভরনেন্স এন্ড ইনফাস্ট্রাকছার ইমপ্রোভমেন্ট( UGIIP) প্রকল্প থেকে।
বাজেট প্রস্তাব এর বক্তব্যে মেয়র বলেন সন্দ্বীপ এখন বিদ্যুৎ এর আলোয় আলোকিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতার সমন্বয়ে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গঠন করার জন্য জনসম্মুখে দৃঢ় আশ্বাস প্রদান দেয়।
অনুষ্ঠানে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান শাহজাহান বি.এ, উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন চলতি অর্থ বছরে UGIIP প্রকল্প থেকে ৩০ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে যদি পৌর মেয়র ও প্রকৌশলী সবাই মিলে এ টাকা সুষ্ঠু ব্যবহার করে পৌরসভার উন্নয়ন ঘটাতে পারে, তাহলে আগামী অর্থ বছরে এটি বৃদ্ধি করে ৫০-৬০ কোটি টাকায় বাজেট আনার চেষ্টা করব আমি। মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশে ৩২৯ টি উপজেলার মধ্যে ২৮ টি উপজেলায় এ বাজেট দিয়েছেন, আমরা সন্দ্বীপবাসী অনেক ভাগ্যবান হওয়ায় ২৮ টি উপজেলার মধ্যে আমরা যুক্ত হয়ে এ বাজেট টি পেতে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংসদ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর,শিক্ষক,পেশাজীবি সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited